দর্শনার রামনগরে উৎসবমুখর পরিবেশে ‘হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
- Update Time : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

দর্শনা প্রতিনিধি:দর্শনা পৌরসভাধীন রামনগর গ্রামে চরম উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ‘হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং ক্রীড়ামোদীদের বিনোদন দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সম্মানিত ব্যক্তিত্ব মোঃ আলহাজ্ব মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে টুর্নামেন্টের সার্বিক খেলা পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মাহাবুবূল ইসলাম (খোকন)। খেলাটি দেখতে দর্শনা পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠ প্রাঙ্গণে ভিড় জমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলহাজ্ব মশিউর রহমান বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। রামনগর গ্রামে এমন একটি টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের এমন উদ্যোগে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”
টুর্নামেন্টের সফল আয়োজনে সর্বাত্মক ভূমিকা রাখার জন্য ক্রীড়া সংগঠক মাহাবুবূল ইসলাম (খোকন)সহ আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয়।




















