চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণ ঘিরে সরকারি জমি দখলের অভিযোগ
- Update Time : ০৪:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে ড্রেন নির্মাণ ঘিরে সরকারি জমি দখলের অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আহাম্মদ আলী,নিজেস্ব প্রতিনিধি:চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে কাঁচামালের টিনশেড এলাকার পাশে ড্রেন নির্মাণের সময় সরকারি জমি দখলে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শরিফ উদ্দিন ও বাদল মিয়া ভবনের পেছনে প্রায় ১০ ফুট সরকারি জমি দখলে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, সরকারি জমি দখলমুক্ত করা হলে বাজারের ড্রেন নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা সহজ হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে জমির প্রকৃত সীমানা নির্ধারণ করা হোক এবং সরকারি জমি অবৈধভাবে দখলে থাকার প্রমাণ পাওয়া গেলে তা দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
জনস্বার্থে প্রশ্ন—সরকারি জমি যদি দখলে থাকে, তাহলে তা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না কেন?
এলাকাবাসী সরকারি জমি রক্ষা, বাজারের উন্নয়ন এবং জনস্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন।




















