ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে গণসংবর্ধনায় সিক্ত ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

Reporter Name
  • Update Time : ০১:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজাপুরে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন।

বুধবার বিকেলে রাজাপুর উপজেলা মার্কেট চত্বরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে জনাব রফিকুল ইসলাম জামাল বলেন, ‘রাজাপুর-কাঠালিয়ায় মাদকের কোনো চিহ্ন থাকবে না। মাদকের চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হবে।তিনি আরও বলেন তিন মাস যেতে না যেতেই লংমার্চ, লংমার্চ কেন? একটা সরকার বাজেট দেয়নি, তার আগেই বলে সরকার ব্যর্থ। ব্যর্থ হতেও তো সময় লাগে।’রফিকুল ইসলাম জামাল বলেন, ‘বাংলাদেশে বিএনপি কখনো ব্যর্থ হয়নি। বরং ব্যর্থতায় বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আবারও সেই ব্যর্থতাকে পেছনে ফেলে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়বে। এই বাংলাদেশকে আবারও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফারহানা জাহান। সভা সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক ও যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে গণসংবর্ধনায় সিক্ত ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

Update Time : ০১:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬