ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন জীবননগরের সন্তান ড. শিরিন শবনম ইতি

Reporter Name
  • Update Time : ১১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৪১ Time View
Print

চুয়াডাঙ্গার জীবননগরঙ উপজেলার গর্বিত ও কৃতি সন্তান ড. শিরিন শবনম ইতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। কর্মজীবনে তার এই গৌরবময় অর্জনে এলাকায় ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

ড. শিরিন শবনম ইতি জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক হাজী আফজাল হোসেনের কন্যা। তিনি জীবননগর পশ্চিম বাজারের বিশিষ্ট আড়ৎ ব্যবসায়ী আব্দুল হামিদের বোন এবং গোপালনগর গ্রামের নাতনি।

কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা ড. শিরিন শবনম ইতির এই যুগান্তকারী পদোন্নতিতে বিভিন্ন গণমাধ্যম-সহ পরিচিত জনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

দৈনিক চুয়াডাঙ্গার পক্ষ থেকে অভিনন্দন বার্তায় বলা হয়, “ড. শিরিন শবনম ইতি শুধু তার পরিবারের নন, বরং সমগ্র জীবননগর ও চুয়াডাঙ্গা জেলার। তার এই পদোন্নতি আমাদের অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমরা তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।”

এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন জীবননগরের সন্তান ড. শিরিন শবনম ইতি

Update Time : ১১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬