ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীসেবায় বড় উদ্যোগ, রোগী কল্যাণ সমিতির সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- Update Time : ০৩:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৬৬ Time View

মোহম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী।
রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত, সেবার মানোন্নয়ন ও হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে সাধারণ পরিষদের সভায় নানা দিকনির্দেশনা
রোগীদের আরও উন্নত, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মোবারক হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রোগীদের সেবার মান উন্নয়ন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও গতিশীল করা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা, রোগীদের ভোগান্তি কমানো, সেবার গুণগত মান বৃদ্ধি, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবাপ্রত্যাশীদের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, রোগীদের আস্থা অর্জন এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগী কল্যাণ সমিতির কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী।

























