👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলমকে বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৮ Time View
Print

আজিজ,রংপুর প্রতিনিধি:নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা। সম্প্রতি আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মাসুদ পারভেজ রাজন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব শামসুজ্জামান সামু, রংপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহ্বায়ক জনাব রুবায়েত হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার জনাব মাসুদ রানা।
এ সময় উপস্থিত অতিথিরা নবাগত বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে রংপুর বিভাগে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সফলতা কামনা করেন।
পাশাপাশি রংপুর বিভাগের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নবাগত রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলমকে বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা

Update Time : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬