👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান আরপিএমপি কমিশনারের

নবাব, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার:
  • Update Time : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View
Print

ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।

রংপুরের মাহিগঞ্জের শ্রীশ্রী পরেশনাথ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ১২ দিনব্যাপী ‘রাস উৎসব-২০২৬’ চলাকালে গত ২৭ নভেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উৎসব উপলক্ষে ‘স্বস্তিকা, রংপুর’-এর উদ্যোগে গীতাপাঠ প্রতিযোগিতা, বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ধর্মীয় উৎসবের অন্যতম তাৎপর্য হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা। ধর্মীয় আচার-অনুষ্ঠান নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও বিধান অনুযায়ী পালিত হলেও এসব উৎসবে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করাই উৎসবের অন্যতম মূল উদ্দেশ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, সমাজের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে সামাজিক অনাচার ও অপরাধের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করতে হবে।

বিশেষ করে মাদক, অনলাইন জুয়া এবং পারিবারিক অশান্তির মতো সামাজিক সমস্যার প্রতিরোধে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসা জরুরি। অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক উদ্যোগই একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মারুফ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেষে গীতাপাঠ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান আরপিএমপি কমিশনারের

Update Time : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬