👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে দৌলৎগঞ্জ রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View
Print

চুয়াডাঙ্গার জীবননগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দৌলৎগঞ্জ রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে জীবননগরের গঞ্জের মুন্সি মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে রয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এর আয়োজন করেছে দৌলৎগঞ্জ যুব সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ (মুকু)। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মানিক মিয়া।

এ সময় উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান কবীরের নেতৃত্বে কমিটির সদস্যরা এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। ‘মাদক ছাড়ো, খেলা করো। কলম ধরো, জীবন গড়ো’—এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা কমিটিতে রয়েছেন আহ্বায়ক মোঃ শাহজাহান কবীর এবং সদস্য মুন্সী আব্দুস সবুর, মোঃ আলমগীর হোসেন, এ.কে আজাদ বিটু, মোঃ আবুল কাশেম, মুন্সী কামরুজ্জামান খোকা, মোঃ ইমরান হোসেন পলাশ, মোঃ পল্টু মিয়া, শ্রী পংকজ দত্ত ও শ্রী মধু দত্ত।

অন্যদিকে আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মানিক মিয়া এবং কোষাধ্যক্ষ মোঃ মহিববিল্লাহ। কমিটির সদস্যরা হলেন মোঃ আবুল হাসেম, মোঃ কামরুজ্জামান মিন্টু, মোঃ হাফিজুর, মোঃ সাইদুর রহমান, মোঃ কামাল শেখ, মোঃ লিটন, আব্দুল্লা আল মামুন, মোঃ আব্দুল আলিম, মোঃ শাহিন ইসলাম মিন্টু, মোঃ জেবু মোল্লা ও মোঃ শাহিন।

আয়োজক কমিটি টুর্নামেন্টের সফল আয়োজন ও সুন্দর সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে দৌলৎগঞ্জ রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬