👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতার বাজারে ৪০০ পিস ইয়াবা সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৬ নভেম্বর রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে ২৭ নভেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ নভেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজার থেকে গুয়াবাড়ি হিন্দু পাড়া বাড়ি যাওয়ার কাঁচা রাস্তার ওপর থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ লিপন মিয়া ওরফে ভল্লু (৪০) এবং মোঃ মনজিল হোসেন (২৬)।

নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা এবং কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুরের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। আভিযানিক দলে ছিলেন এসআই মাহাসীনুল হক, এসআই মোঃ জাহিদুল ইসলাম, এসআই সজীব সাহা, এএসআই সঞ্জীব ও এএসআই তবিবরসহ থানার অন্যান্য পুলিশ সদস্য।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নেতার বাজারে ৪০০ পিস ইয়াবা সহ আটক ২

Update Time : ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬