👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় ইবি ৩ শিক্ষার্থীর তিনটি ব্রোঞ্জ অর্জন

ইবি প্রতিনিধি
  • Update Time : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় নিজ নিজ ইভেন্টে এ সাফল্য অর্জন করেন তাঁরা।

অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ ছাড়া শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক নয়না চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পদকজয়ী খেলোয়াড়রা হলেন—শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন ও তিথি খাতুন এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মিহান শেখ। প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন ড. আসাদুর রহমান।

বিজয়ী প্রতিযোগী সাজ্জাদ হোসাইন বলেন, ‘প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। প্রতিযোগিতায় আমি ও বিশ্ববিদ্যালয়ের অন্য দুই প্রতিযোগী সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টিম ম্যানেজার আসাদুর রহমান স্যার আমাদের সহযোগিতা করেছেন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।’

টিম ম্যানেজার ড. আসাদুর রহমান বলেন, ‘খুব অল্প সময়ের প্রস্তুতিতেই সবাই অনেক ভালো ফলাফল করেছে। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের অর্জন। প্রশাসনের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো করবে বলে প্রত্যাশা করি।’

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় ইবি ৩ শিক্ষার্থীর তিনটি ব্রোঞ্জ অর্জন

Update Time : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬