ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা লাবণ্যবর্তী-কাটাখালী সংযোগস্থলে সুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন।

জিএম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ২৬ Time View
Print

জিএম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- দেবহাটা উপজেলার কুলিয়া-শ্রীরামপুর এলাকার লাবণ্যবর্তী নদী ও কাটাখালী খালের সংযোগস্থলে দ্রুত একটি সুইস গেট নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় কুলিয়া বাজার চাররাস্তা মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেয়ার মিশন’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে কুলিয়া-শ্রীরামপুর খালের উক্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে সুইস গেট নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানাই কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি । ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়ন ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সুইস গেট নির্মাণের কাজ শুরু করার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।
এসময় ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াকুব আলী, অধ্যাপক রাজু আহমেদ, জামায়াত নেতা মাছুম খান চৌধুরী এবং বিএনপি নেতা গোলাম রসুল খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি দেন যে, জনগণের ভোগান্তি কমাতে অবিলম্বে এই সুইস গেট নির্মাণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটা লাবণ্যবর্তী-কাটাখালী সংযোগস্থলে সুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন।

Update Time : ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬