👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাইরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৫৪ Time View
Print

নবাব, রংপুর প্রতিনিধি:ঢাকার বাইরে রংপুরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসবের মহা নবমী উপলক্ষে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে তাঁর এ সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও মহাসড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান নিয়ে তাঁকে উষ্ণ স্বাগতম জানান। এ সময় তারা দলীয় প্রতীক ধানের শীষ প্রদর্শন এবং নানা স্লোগানের মাধ্যমে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর এ সফরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টিকে স্থানীয়রা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুশীল সমাজ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঢাকার বাইরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬