👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, সিসিটিভি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View
Print

নবাব রংপুর প্রতিনিধি :নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার মোট ১২৮টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে শুধু বাহাগিলী ইউনিয়নেই ১২টি মণ্ডপে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপিত হচ্ছে।

পূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও তদারকির জন্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান এবং কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর গফুর।
উপজেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে তদারকি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান এবং কিশোরগঞ্জ থানার ওসি মো. আব্দুর গফুর জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও নিরাপত্তাব্যবস্থার ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও স্বস্তির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নীলফামারীর কিশোরগঞ্জে ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, সিসিটিভি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা

Update Time : ০৯:৩৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬