গোদাগাড়ীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তৃক কম্বল ও খাবার বিতরণ অনুষ্ঠীত
- Update Time : ০৭:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ২ Time View

জাতিসংঘের অন্তর্ভুক্ত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
“লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন”
পাকড়ী, গোদাগাড়ী, তানোর, রাজশাহী এর উদ্যোগে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সুন্দর ও মনোরম পরিবেশে ১১০ জন নারী ও পুরুষ প্রতিবন্ধী অসহায় গরীবদের মাঝে শীতের ১টি করে কম্বল, ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, হুইল পাউডার ২৫০ গ্রাম করে প্রতিজন কে বিতরণ করা হয়। মহৎ এই বিতরণের আয়োজন করেন মানব দরদী বিএনপির সৎ ও সক্রিয় নেতা জনাব মো: সিরাজুল ইসলাম, সভাপতি-
লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন। কম্বল ও খাবার পেয়ে প্রতিবন্ধী অসহায় মানুষ গুলো অনেক খুশি হন এবং দোয়া করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব সাথী, রাজশাহী জেলা সদস্য, লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন। উপস্থিত জনাব মো: আমিনুল ইসলাম, সভাপতি – পাকড়ী ইউনিয়ন বিএনপি সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ। মানব কল্যাণে এমন সহযোগিতা আসলেই অনেক বড় মহৎ গুনের দাবিদার। কম্বল ও খাবার পেয়ে অসহায় মানুষ গুলো নিজেদের অনুভূতি প্রকাশ করেন। মানব দরদী ও সমাজ সেবক সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম তিনিও নিজের অনুভূতি প্রকাশ করেন এবং সকলের দোয়া সহযোগিতা কামনা করেন। সুশৃঙ্খল ভাবে কম্বল ও খাদ্য বিতরণ শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।


























