ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভাবের সংসার টিকিয়ে রাখতে ধার-দেনা, শেষমেশ সব হারিয়েছে আল ইমরান

Reporter Name
  • Update Time : ১০:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১৭ Time View
Print

যশোর প্রতিনিধি : মোঃ আতাউর রহমান

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এক তরুণের জীবনসংগ্রামের গল্প যেন এখন এক করুণ বাস্তবতায় পরিণত হয়েছে। আল ইমরান । তিনি শহিদুল ইসলামের ছেলে। ছোট্ট একটি স্বপ্ন ছিল, পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করবেন, অভাব কাটিয়ে একটু স্বচ্ছল জীবন গড়বেন। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে রূপ নিয়েছে।

পরিবারের অভাব-অনটন দূর করতে বিভিন্ন স্থান থেকে ধার-দেনা করে একটি মোবাইল ফোনের দোকান চালু করেছিলেন আল ইমরান। ভেবেছিলেন, ব্যবসার মাধ্যমে ধীরে ধীরে ঋণ শোধ করে সংসারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। দোকান চালু করার পরও তেমন লাভের মুখ দেখেননি তিনি।

এরই মধ্যে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের সময়ের অস্থিরতার সুযোগে তার দোকানে চুরি হয়। এক রাতেই নিঃস্ব হয়ে পড়েন আল ইমরান। দোকানের মালামাল লুট হয়ে যাওয়ায় তিনি আর ঘুরে দাঁড়াতে পারেননি।

দোকান হারানোর পর থেকেই দেনাদারদের চাপ ক্রমশ বাড়তে থাকে। ধার করা টাকার জন্য প্রায় প্রতিদিনই পাওনাদাররা বাড়িতে এসে চাপ সৃষ্টি করছেন বলে জানা গেছে। এতে পরিবারটির ওপর নেমে এসেছে চরম মানসিক ও সামাজিক চাপ।

পরিস্থিতির চাপে বর্তমানে আল ইমরান পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে—কোথায় আছেন, কেমন আছেন, কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

স্থানীয়দের মতে, এমন ঘটনা শুধু একজন আল ইমরানের নয়, সমাজে অনেকেই নীরবে এমন সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা জোরদার করা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

মানবিক দৃষ্টিকোণ থেকে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা চান, আল ইমরানের মতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসুক-যাতে একটি পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অভাবের সংসার টিকিয়ে রাখতে ধার-দেনা, শেষমেশ সব হারিয়েছে আল ইমরান

Update Time : ১০:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬