👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

লুৎফর সিকদার,গোপালগঞ্জ:
  • Update Time : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২১ Time View
Print

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের বিপরীতমুখী সংঘর্ষ হয়। পড়ে একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

Update Time : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬