রাউজান সাংসদের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ১০:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২ Time View

শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও মেধা বিকাশের লক্ষে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাউজান উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কনিষ্ঠ পুত্র সাকের কাদের চৌধুরী। উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কিউসি গ্রুপের নির্বাহি পরিচালক ও সমাজসেবক জে এ এম ইকবাল হাসান। রাউজান আর্য্যমৈত্র ইনস্টিটিউট এর সহকারি প্রধান শিক্ষক মাধব রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র চন্দ, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল মিয়া। এছাড়াও এসময় সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এম.পি পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিশেষ উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যন্যা অতিথিবৃন্দ।




















