👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধি:
  • Update Time : ১২:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ড্রেজার মেশিনসহ চারটি বালুবাহী বোট এবং নদীর তীরবর্তী সাতটি প্রতিষ্ঠানের অবৈধ ২ লক্ষ ১০ হাজার ঘন ফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ বালু ক্রয়-বিক্রয়ের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার ১২ নভেম্বর খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্ট ও তীরবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নদীর পাড়ে গড়ে ওঠা আবু মুছা কোম্পানিসহ মোট সাতটি প্রতিষ্ঠানের অবৈধ বালুর স্তূপ বা গাদা জব্দ করে প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু কেনা-বেচার সাথে জড়িত থাকার অপরাধে আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন এবং শ্যামনগর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরিফুজ্জামান আরিফ উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমান আদালত সুত্র নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় খোলপেটুয়া নদীতে। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে । পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে ২ লক্ষ ১০ হাজার ঘন ফুট বালু জব্দ করা হয়েছে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানান,৭টি বালির গাঁদায় জব্দকৃত ২ লক্ষ ১০ হাজার ঘন ফুট বালি ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভুমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বজায় রাখা এবং তীরবর্তী এলাকার ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ১২:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬