👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১০:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়েছেন সাংবাদিক লুৎফর সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক,গোপালগঞ্জ জেলা কমিটির।
আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা!আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আমরা যারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত, আমরা কেউ ছোট বা বড় নই। পদ-পদবি কিংবা গণমাধ্যমের পরিচয় যা-ই হোক না কেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, একে অপরের সহযোদ্ধা ও ভাই।মনে রাখবেন, আজ একজন সাংবাদিক লাঞ্ছিত হলে কাল সেই পরিস্থিতির শিকার আপনিও হতে পারেন। তাই একজন সাংবাদিকের অপমান মানে গোটা সাংবাদিক সমাজের অপমান।

আসুন” আমরা ব্যক্তিগত স্বার্থ, মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে সাংবাদিকদের অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হই।

বাংলাদেশের যেকোনো প্রান্তে কোনো সাংবাদিক যদি বিনা কারণে হয়রানি, নির্যাতন, অপমান কিংবা লাঞ্ছনার শিকার হন, তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়াব। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব এবং শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাব।আমাদের মনে রাখতে হবে, সাংবাদিকদের শক্তি তাদের ঐক্য, সাহস ও সত্য প্রকাশের দৃঢ় প্রত্যয়।
আসুন, সাংবাদিকের সম্মান রক্ষায় সবাই এক হই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, সাংবাদিক সমাজের মর্যাদা অক্ষুণ্ণ রাখি।ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে।সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।সাংবাদিক লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Update Time : ১০:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬