👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৪ Time View
Print

খেলাধুলার প্রসার ও পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধান অতিথি সামসুজ্জামান সামু

রংপুর প্রতিনিধি:রংপুরে উৎসবমুখর পরিবেশে ইউনাইটেড ক্রিকেট ক্লাব (UCC), রংপুরের উদ্যোগে শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব সামসুজ্জামান সামু।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সামসুজ্জামান সামু বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সুস্থ দেহ, সুন্দর সমাজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ, ক্রীড়াপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলাধুলার বিকাশ, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬