রংপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী
- Update Time : ০১:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৭ Time View

আজিজ,রংপুর প্রতিনিধি:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের উদ্যোগে মৌলিক প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ াপীপ্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের চেয়ারম্যান ও রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম সাইফুল।
এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং মানুষের পাশে দাঁড়াতে মানবিক সেবার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি দুর্যোগ, দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ও দক্ষতা তৈরি হবে।
মানবিক সেবার মানোন্নয়ন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রশিক্ষণস্থল: রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর।
প্রশিক্ষণের সময়কাল: ৩–৫ নভেম্বর ২০২৬।






















