👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় ৩২জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

মো:আশরাফ বরিশাল প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৩২জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। জনগণের সেবার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাদের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে তাদের।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় ৩২জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

Update Time : ১২:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬