ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল হাসপাতালে ৩ মাসের বেশি সময় ধরে প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ নেই, ভোগান্তিতে রোগীরা

Reporter Name
  • Update Time : ০৩:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৩৬ Time View
Print

রাণীশংকৈল প্রতিনিধি: মোঃ জাহাঙ্গীর আলম সুমন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ ও প্যারাসিটামল না থাকার অভিযোগ উঠেছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ফার্মেসির রেজিস্টার অনুযায়ী ১০ জুন ২০২৬ তারিখ থেকে প্যারাসিটামল এবং ২ জুন ২০২৬ তারিখ থেকে গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজল মজুত নেই। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজনীয় এসব ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের THA ডা. কামাল আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওষুধের বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগষ্ট মাসের ১৯ তারিখে ওষুধের বরাদ্দ আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের নার্স ইনচার্জ জেসমিন আক্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, THA ডা. কামাল স্যারের বাইরে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

তবে হাসপাতালের অন্যান্য কয়েকজন নার্স জানান, দীর্ঘদিন ধরেই এসব ওষুধের সংকট রয়েছে। রোগীরা ওষুধ চাইলে অনেক ক্ষেত্রেই তাদের ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।

হাসপাতালের ফার্মেসি কর্মকর্তা মোনায়েম বলেন, প্রয়োজনীয় ওষুধ না থাকায় তারা রোগীদের ওষুধ দিতে পারছেন না। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

স্থানীয় রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাওয়ার আশায় তারা চিকিৎসা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় ওষুধ না থাকায় বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে নিম্নআয়ের রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় বিষয়টি দ্রুত সমাধান করে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার সুফল আরও ভালোভাবে পাবে বলে মনে করছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈল হাসপাতালে ৩ মাসের বেশি সময় ধরে প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ নেই, ভোগান্তিতে রোগীরা

Update Time : ০৩:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬