ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে জনসচেতনতা ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View
Print

শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)জনসচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে ৭নং রাউজান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আজিজুল হক কোম্পানির সুযোগ্য সন্তান ঢাকা জজ কোর্টের আইনজীবি ব্যারিস্টার মোঃ জিয়াউল হক সোহেলের উদ্যোগে এবং রাউজান ব্লাড ডোনার্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার বিকেলে আজিজুল কোম্পানি বাড়ির মোঃ আব্দুল কাদের জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পইনের শুভ উদ্বোধন করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ জিয়াউল হক সোহেল।
এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এ আর রাশেদ, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইফুদ্দিন, মোঃ জানে আলম, আবুল কাশেম, মোঃ পারভেজ, মোঃ বাবু, মোঃ সিফাত, মোঃ সুমন, মোঃ মমতাজ, মোঃ শাকিল। এছাড়াও এসময় উপস্থিত থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করেন রাউজান ব্লাড ডোনার্সের কার্যকরি সদস্য মোঃ সজিব, মোঃ ফোরকান রেজা, মোঃ জাহেদুল ইসলাম, মিনহাজ রানা, আজম আহমেদ, ইমরাজ তালুকদার, মোঃ আরিফ প্রমুখ।
এতে রাউজান ব্লাড ডোনার্সের সার্বিক সহযোগিতায় প্রায় ১৫০জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ব্যারিস্টার জিয়াউল হক সোহেল বলেন, সমাজের তরুণ ও যুব সমাজকে রক্তদানে উৎসাহ এবং সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ গ্রহন করি। সেই সাথে যুব সমাজ যাতে মাদক সহ বিভিন্ন অপকর্মে বিরত থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে সেই লক্ষ্যে এধরনের যেকোন মহৎ কর্মকান্ড সবসময়ই অব্যাহত থাকবে। পাশাপাশি এই মহৎ কাজে সার্বিক সহযোগিতা করায় রাউজান ব্লাড ডোনার্স পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে জনসচেতনতা ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৯:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬