ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিএমপির বিশেষ অভিযান: হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১৬, ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৩:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১৬ Time View
Print

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশনায় আরপিএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করে।তাজহাট থানা: তাজহাট থানা পুলিশ পৃথক অভিযানে হত্যা ও নাশকতাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মানিক মিয়াকে গ্রেফতার করে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৌশিক হাসান দীপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোছাঃ মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়েছে।ডিবি পুলিশ (গোয়েন্দা বিভাগ): ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মোঃ মাহামুদুর রহমান অভি এবং মোবাইল ফোনে অশালীন ও অপমানজনক গালিগালাজ করার অভিযোগে মোঃ আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া হেরোইন ও ইয়াবাসহ মোঃ সুরুজ মিয়া এবং ইয়াবা সেবনকালে শ্রী সন্দিপ কর্মকার নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়।কোতয়ালী থানা: কোতয়ালী থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ মোঃ আশিকুর রহমান বাবুলকে গ্রেফতার করে। এছাড়া গাঁজা সেবনের অভিযোগে মোঃ শফিকুজ্জামান টিপু ও মোঃ মোজাম্মেল হক এবং সন্দেহজনক ঘোরাফেরার অপরাধে মোঃ রেজাউল করিম সুজনকে গ্রেফতার করা হয়।পরশুরাম থানা: নিয়মিত মামলার দুই আসামি মোছাঃ মাহামুদা খাতুন এবং আরিফা আক্তার মুন্নিকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ।হারাগাছ থানা: হারাগাছ থানার একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে।হাজীরহাট থানা: মাদক সেবনরত অবস্থায় মোঃ মানু মিয়া নামে একজনকে গ্রেফতার করে হাজিরহাট থানা পুলিশ।আরপিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরবাসীর জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও সন্ত্রাসবিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আরপিএমপির বিশেষ অভিযান: হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১৬, ইয়াবা উদ্ধার

Update Time : ০৩:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬