ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২ ​

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৭ Time View
Print

আবু তালেব,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ;

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই রাজনৈতিক নেতা নিহত হয়েছেন।
​মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন:
• ​আব্দুল কাদির জিলানী: ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
• ​মাসুম খান: ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জিলানী ও মাসুম মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থরেই দুজনের মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান:
​”নিহতরা ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশি অভিযান চলছে।”
​এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২ ​

Update Time : ১০:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬