রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন বিএনপির নেতৃবৃন্দ
- Update Time : ০৮:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৮ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চেীধুরীর নির্দেশনায় চিকদাইর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-মাদ্রাসা পরিদর্শন করেছেন চিকদাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চিকদাইর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরিদ মিয়া। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন।চিকদাইর ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা’র পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রুস্তম মেম্বার, সাবেক ইউপি সদস্য আলমগীর মেম্বার, বিএনপি নেতা ইলিয়াস মাস্টার, আব্দুল হাকিম, মোঃ ওসমান, মোঃ জাহাঙ্গীর, হাফেজ শুক্কুর মিয়া, মোহাম্মদ ফিরোজ, মোঃ ফখরুদ্দিন, মোহাম্মদ নাসির, উপজেলা জিয়া মঞ্চ রাউজান উপজেলার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, চিকদাইর ইউনিয়ন যুবদল নেতা মোঃ সুমন সহ আরো অনেকে। মতবিনিময় করেন চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেন, চিকদাইর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর আকতার, এবং চিকদদইর হযরত নেয়াজ গাজী শাহ (রা) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আহমদ উল্লাহ আলকাদেরী। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক শফিকুল আলম।



















