ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমসের উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১১:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৭ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

‎ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সোহেল রানা জনি।

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

‎অনুষ্ঠানের শুরুতে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তিনি বিভিন্ন দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন এবং ব্যাডমিন্টন খেলার মাধ্যমে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

‎শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, মাসব্যাপী এই প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম ও দাবা—এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমসের উদ্বোধন

Update Time : ১১:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬