সংবাদ শিরোনাম :
তানোর থানার পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
Reporter Name
- Update Time : ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ২০ Time View

মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
রাজশাহীর তানোর থানার সক্রিয় ও সৎ অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজের সু দিকনির্দেশনায় এসআই উৎপল কুমার সরকার সঙ্গীয় এসআই আবু নাঈম এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ আসাদুজ্জামান ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ২৩/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সন্ধ্যা ০৭.১৫ ঘটিকার সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ (৩৩), পিতা মোঃ আব্দুস সালাম, গ্রাম: শংকরপুর, থানা: তানোর, জেলা: রাজশাহীকে ১৫০ পিস নিষিদ্ধ Tapentadol tablet এবং মাদক বিক্রয়ের ৪২২৫/- টাকা সহ তানোর থানা থানাধীন ব্রাহ্মণজয় গ্রামস্থ আসামির শ্বশুর মোঃ আকরাম (৫২) এর বসতবাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
Tag :



















