ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

Reporter Name
  • Update Time : ০৭:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকাল ১০টায় শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে র‍্যালি উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।
আলোচনা সভায় অতিথিরা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য অধিকার কেন গুরুত্বপূর্ণ, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে তথ্য অধিকারের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টদের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্যপ্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রাক্তন সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন সহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

Update Time : ০৭:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬