১৮ বছরের সংগ্রামের পর এক টুকরো হাসি
- Update Time : ০৩:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

কৃষিবিদ মো. আতিকুর রহমান:
দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, কষ্ট, নির্যাতন, নিপীড়ন, মামলা-হামলা, প্রতিকূলতা আর অসংখ্য বাধা অতিক্রম করে আজকের এই মুহূর্ত-এ যেন একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের আবেগঘন পরিণতি।
যে পথ কখনোই মসৃণ ছিল না, যে পথে প্রতিটি পদক্ষেপে ছিল বাধা, প্রতিকূলতা আর ত্যাগের পরীক্ষা—সেই পথের প্রতিটি কণ্টক অতিক্রম করে আজকের এই মুহূর্তটি যেন হয়ে উঠেছে ইতিহাসের এক অনন্য অধ্যায়। দীর্ঘ ১৮ বছর ধরে যারা রাজপথে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে নিজেদের সময়, শ্রম, স্বস্তি ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বিসর্জন দিয়েছেন-তাদের প্রত্যেকের ত্যাগের সঙ্গে জড়িয়ে আছে এই মুহূর্তের আবেগ।
প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মুখের সেই এক টুকরো হাসি যেন দীর্ঘদিনের জমে থাকা বেদনা, হতাশা ও কষ্টকে মুহূর্তের মধ্যে আনন্দে পরিণত করে দেয়। সেই হাসি শুধু একজন নেতার হাসি নয়-এটি দীর্ঘ অপেক্ষায় থাকা অসংখ্য মানুষের স্বপ্ন, প্রত্যাশা, ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি।
এই হাসির পেছনে রয়েছে অগণিত নেতাকর্মীর নিরলস পরিশ্রম, অসংখ্য পরিবারের ত্যাগ, রাজপথের উত্তাপ, প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং একটি গণতান্ত্রিক স্বপ্নকে বুকে ধারণ করে বছরের পর বছর এগিয়ে চলার অদম্য প্রত্যয়। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ, কেউ সহ্য করেছেন নির্যাতন ও নিপীড়ন-তবুও আদর্শ ও বিশ্বাসের জায়গা থেকে পিছিয়ে যাননি।
রাজনীতিতে কিছু মুহূর্ত কেবল ছবি হয়ে থাকে না-সময় পেরিয়ে সেগুলো ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের এই মুহূর্তটিও তেমনই একটি মুহূর্ত। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা, অগণিত ত্যাগ আর নিরন্তর সংগ্রামের পর প্রিয় নেতার মুখের হাসি যেন একটি বার্তাই দেয়—সংগ্রাম যত দীর্ঘই হোক, প্রতিকূলতা যত কঠিনই হোক, সত্যিকারের প্রত্যাশা ও স্বপ্নকে হৃদয়ে ধারণ করে এগিয়ে গেলে একদিন সেই অপেক্ষারও সুন্দর পরিণতি আসে।
আজ তাই এই হাসির দিকে তাকালে মনে হয়-১৮ বছরের প্রতিটি কষ্ট বৃথা যায়নি, প্রতিটি অপেক্ষার মূল্য আছে, প্রতিটি ত্যাগের একটি ইতিহাস আছে। রাজপথের প্রতিটি স্লোগান, প্রতিটি মিছিল, প্রতিটি প্রতিবাদ, প্রতিটি কঠিন সময় এবং প্রতিটি অশ্রুবিন্দু যেন আজকের এই এক টুকরো হাসিতে নতুন অর্থ খুঁজে পেয়েছে।
১৮ বছরের ত্যাগ ও সংগ্রাম-আজ যেন এক মুহূর্তের হাসিতে সব সুখ হয়ে ফিরে এসেছে।
এই হাসি আমাদের সাহসের প্রতীক, এই হাসি আমাদের দীর্ঘ অপেক্ষার প্রাপ্তি, এই হাসি আমাদের স্বপ্ন দেখার শক্তি।
দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে-প্রিয় নেতার এই হাসি হয়ে থাকুক নতুন দিনের অনুপ্রেরণা।

























