ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View
Print

যশোর প্রতিনিধি :
যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে নাহিদ ইসতিয়াক শাওন (৩৯) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতয়ালী থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন, ঘোষপাড়া এলাকার কামরুল ইসলাম, মাসুম, কামরুল হোসেন ও লিজা সরকার

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল ও লিজা সরকার পূর্বে নাহিদ ইসতিয়াক শাওনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের কাছে প্রায় ১২ হাজার টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে বলে অভিযোগকারীর দাবি। পাওনা টাকা পরিশোধের জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তারা টালবাহানা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৬ আগস্ট দুপুর ৩টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বর্তমান ভাড়াটিয়া বাড়িতে যান নাহিদ। সেখানে কথাবার্তার একপর্যায়ে লিজা সরকার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। পরে অভিযুক্ত কামরুল ও মাসুম সেখানে এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

নাহিদের অভিযোগ, কামরুল তার ডান চোখের ওপর ঘুষি মারলে সেখানে ফোলা ও রক্তজমাট জখম হয়। এছাড়া মাসুমের মারধরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

অভিযোগকারী আরও দাবি করেন, এর আগেও কামরুল ও লিজা সরকার মোবাইল ফোনে তাকে একাধিকবার গালিগালাজ ও হুমকি দিয়েছেন। এসব কথোপকথনের কল রেকর্ড তার কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় মারধরের অভিযোগ

Update Time : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬