কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক তমিজ উদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
- Update Time : ০৩:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৬ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
আজ ১৯ আগস্ট ২০২৬, কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রদ্ধেয় অধ্যাপক তমিজ উদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বেলা ১১টায় কলেজের দক্ষিণে সরকারি কবরস্থানে কবর জিয়ারত। এরপর বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মরহুমের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া যোহরের নামাজের পর কালিগঞ্জ থানা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এসব কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ আগস্ট উপজেলা অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক তমিজ উদ্দিন আহমেদ। কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রথমে তাকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার বুশরা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৮ আগস্ট তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ১৯ আগস্ট সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কালিগঞ্জের সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।




















