ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে অভিভাবক সমাবেশ ও ‘নজরুল বর্ষ’র পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬০ Time View
Print

গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিভাবক সমাবেশ, আলোচনা সভা এবং চলমান ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই প্রতিপাদ্যে হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শামসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বাসুদেব রায়। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. আবু তাহের।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক মো. আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, ‘কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে।
‎এই স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি নজরুলের মতো বিদ্রোহী ও মানবিক চেতনা লালন করতে হবে। অভিভাবকদেরও সন্তানের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।’

‎এ সময় তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে প্রায় ২০০ জন অভিভাবক শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থী এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ৬ জনকে বই পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বাসুদেব রায়।
‎পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অটোমোবাইল ট্রেডের ইন্সট্রাক্টর মোছা. শারমিন আক্তার রিমা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে অভিভাবক সমাবেশ ও ‘নজরুল বর্ষ’র পুরস্কার বিতরণ

Update Time : ০৬:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬