স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার পেল শিক্ষার্থীরা
- Update Time : ০৮:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৫৯ Time View

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
রোজ রোববার(২৬এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা.শামীম হোসেন, গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ ইমরান, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং শরীরের সঠিক বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।
তারা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

























