গোপালগঞ্জে কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে অসীম
- Update Time : ১০:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

লুৎফর সিকদার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বরইভিটা,শুক্তগ্রাম,দহিসারা,রাজপাট প্রভৃতি গ্রামে অসীম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে যাচ্ছে তার মর্জিমাফিক। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ড্রেজার মেশিন চালিয়ে বালু ব্যবসা করায় অত্র এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকায় ভুমি ধ্বস শুরু হতে পারে বলে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে।
আজ বুধবার(২১ অক্টোবর) সরেজমিন বরইভিটা গ্রামে গিয়ে দেখা গেছে বরইভিটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের বাড়ীর সামনে অসীম নামে ওই ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বাঝলু উত্তোলন করছে।
অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারন মোবাইল ফোনে জানতে চাইলে অসীম বলেন,আমি এলাকায় নতুন না যে আমাকে কারো অনুমতি নিয়ে ড্রেজার মেশিন চালাতে হবে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনারা সাংবাদিকরা সরকার না। আমি মেশিন চালাবো আপনারা পারলে ঠেকাবেন।
এ ব্যাপারে কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা লিজার সাথে আলাপ করা হলে তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ী অসীম সম্পর্কে আগেও অভিযোগ পেয়েছি। এ খুব চতুর লোক। তবে তাকে ড্রেজার মেশিনসহ হাতনাতে আটকের প্রচেষ্টা চলছে।




















