সংবাদ শিরোনাম :
সিলেটে ছিনতাইকারীর ছুরিঘাতে হাটহাজারীর সন্তান নিহত
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ০৮:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ২০ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
সিলেটে ছিনতাইকারীর ছুরিঘাতে র্যাবে কর্মরত হাটহাজারীর ধলই ইউনিয়নের ইমন আচার্য্যের মৃত্যু নামের এক কর্মকর্তা মৃত্যু বরণ করেন। তিনি র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। আজ দুপুর ১২.০০ ঘটিকার দিকে সিলেট কিংব্রীজ এলাকায় একজন ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে বুকের বাম পাশে গুরুতর আহত হয়। পরবর্তীতে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর উক্ত হাসপাতালেই ইমন মারা যায়। উল্লেখ্য, তিনি হাটহাজারী উপজেলার ২ নং ধলই ইউনিয়নের বাসিন্দা এবং গত ফেব্রুয়ারী মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার এই মৃত্যুতে পরিবারের নতুন বধু, তার পরিবার শোকে ভেঙ্গে পরেন।
Tag :



















