ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : ১০:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার চালতেতলা থেকে সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার জাহাজঘাটা গ্রামের আকবর আলী খানের ছেলে ও ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পরমন্দকাঠি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে ও মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, শ্রীরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং কালিগঞ্জের ফরিদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফরহাদ নাঈম।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত বা অপতৎপরতায় লিপ্ত সংগঠনের কর্মীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালতেতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার।

Update Time : ১০:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬