👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব

Reporter Name
  • Update Time : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৫ Time View
Print

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান পৌরসভার মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব-২০২৬। শতবর্ষের ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে আয়োজিত এ উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহের আমেজ।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত সাজানো হয়েছে নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে শ্রীশ্রী চণ্ডীপাঠ, দেবীর চক্ষুদান, ঢাক-ঢোলের বাদ্যে সন্ধ্যা আরতি, মাতৃবরণ, শতবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, স্মারক পাণ্ডুলিপি উন্মোচন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শাড়ি বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, পুরস্কার বিতরণ, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া থাকছে ‘মা চিন্ময়ী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, সনাতনী ব্যান্ড ‘ত্রিনাথ’-এর পরিবেশনা, ‘টিম আগমনী’র উদ্যোগে শ্রীশ্রী মহাচণ্ডীপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, ঢাকের তালে ধুনুচি নৃত্য এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে।

মহালয়া—১০ অক্টোবর, শনিবার: সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, দেবী দুর্গার চক্ষুদান এবং ঢাক-ঢোলের বাদ্যের তালে বর্ণাঢ্য সন্ধ্যা আরতির মধ্য দিয়ে মহালয়ার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

মহাষষ্ঠী—১৬ অক্টোবর, শুক্রবার: সকাল ১০টায় শতবর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুর ৩টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘মা চিন্ময়ী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি ও মাতৃবরণ এবং রাত ৮টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, পূজার শুভ উদ্বোধন ও প্রবীণ গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। রাত ১০টায় সনাতনী ব্যান্ড ‘ত্রিনাথ’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহাসপ্তমী—১৭ অক্টোবর, শনিবার: সকাল ১০টায় ‘টিম আগমনী’র পরিবেশনায় শ্রীশ্রী চণ্ডীপাঠ, দুপুর ১২টায় দেবীর ভোগ নিবেদন এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ঢাকের তালে ধুনুচি নৃত্যের আয়োজন করা হয়।

১৮ অক্টোবর, রবিবার: বিকেল ৩টায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হবে। সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ধুনুচি নৃত্য অনুষ্ঠিত হবে। রাত ১০টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় শিল্পী ঐশী রক্ষিত ধর্মীয় সংগীত পরিবেশন করবেন।

মহাঅষ্টমী—১৯ অক্টোবর, সোমবার: সন্ধ্যা ৬টায় দেবীর সন্ধ্যা আরতি ও ঢাকের তালে ধুনুচি নৃত্যের আয়োজন রয়েছে।

মহানবমী—২০ অক্টোবর, মঙ্গলবার: সকাল ১০টায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ধুনুচি নৃত্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সাজানো হয়েছে।

বিজয়া দশমী—২১ অক্টোবর, বুধবার: সকাল ৮টায় দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় আনন্দমুখর বিজয়া র‍্যালি এবং রাত ৮টায় প্রতিমা বিসর্জন বা নিরঞ্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শতবর্ষের ঐতিহ্যে সম্প্রীতি ও মানবসেবার বার্তা

মনপোদ্দার বাড়ির শতবর্ষ পূর্তির এ আয়োজন শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ও এতে প্রতিফলিত হয়েছে। অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবার মতো উদ্যোগ উৎসবের সামাজিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে শতবর্ষ পূর্তির এ দুর্গোৎসব সবার অংশগ্রহণে আনন্দঘন হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজক কমিটির।

পরিশেষে, মনপোদ্দার বাড়ির দুর্গোৎসব উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে জানানো হয়েছে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব

Update Time : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬