ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল থেকেই তাণ্ডব, দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

Reporter Name
  • Update Time : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১২ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পাগলা কুকুরের আক্রমণে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার(৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুকুরটি পথচারী ও শিশুদের কামড়ে আহত করলে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

‎আহতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলার আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), বগা এলাকার মুরসালিন (৯), জলিশা এলাকার তাইবা (৫) ও নিঝুম (১১)সহ মোট ১০ জন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের অধিকাংশই শিশু।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা-কালো রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়িয়ে পথচারী ও শিশুদের ওপর হামলা চালিয়ে কামড়ে আহত করছে। কুকুরটির কারণে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।

‎দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল আলম শাহীন বলেন, “এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে কুকুরটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য অবহিত করা হয়েছে।”

‎দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবার সমন্বয়ে খুব দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎এদিকে, সংবাদ লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জননিরাপত্তার স্বার্থে দ্রুত কুকুরটিকে আটক বা নিয়ন্ত্রণে এনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সকাল থেকেই তাণ্ডব, দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

Update Time : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬