শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখার সভাপতি ফোরকান মেম্বাবের মায়ের জানাজা অনুষ্ঠিত।
- Update Time : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৪ Time View

★ সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম।)
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখার সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান মেম্বারের আম্মাজান, মোহাম্মদপুর কুলুন পন্ডিতের বাড়ির নিবাসী মরহুম নোয়া মিয়া সারাংয়ের সহধর্মিণী রিজিয়া খাতুন বার্ধক্য জনিত কারণে ৬জুন শনিবার রাত ২ঘটাকার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি ১ছেলে, ৪মেয়ে, পুত্রবধূ, নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরেরদিন ৭জুন রবিবার বেলা ১১টায় মরহুমার নিজ বাড়ি সংলগ্ন মাঠে তাহার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পাদন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার ছোট নাতি ও শাহ্ এমদাদীয়া মোহাম্মদপুর দায়রা শাখার সহ দপ্তর ও পাঠাগার সম্পাদক মিজানুল ইসলাম মুবিন। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম আল কাদেরী। দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আল কাদেরী। জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুছ মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি কোম্পানি, মাওলানা শফিউল আজম হোসাইনী, মোহাম্মদপুর দায়রা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, দারুত্বায়ালীম সম্পাদক মোঃ সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, সাবেক সহ-সভাপতি হাসেম মেম্বার, বিএনপি নেতা আব্দুল মন্নান মনি, জাকের হোসেন বাহাদুর, জসিম মেম্বার, মোঃ আলমগীর, দেলোয়ার খান জয়, মোঃ রাশেদ, মরহুমার নাতি আইয়ুব খান জিসানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ত্বরিকত সংগঠনের নেতৃবৃন্দ। জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমার একমাত্র সন্তান মোঃ ফোরকান মেম্বার। দাফন পরবর্তী মরহুমার কবরে শাহ্ এমদাদীয়া মোহাম্মদপুর দায়রা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।



















