ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে বর্ণাঢ্য আয়োজনে ফিরতি রথযাত্রা সুসম্পন্ন

Reporter Name
  • Update Time : ১২:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৫ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

বিপ্লবতীর্থ চট্টগ্রামের রাউজান পৌরসভাধীন ফকিরহাটস্থ শ্রীশ্রী গৌর-নিতাই নামহট্ট মন্দির (ইসকন)’র উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ভাগবতীয় অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, জগন্নাথতত্ত্ব আলোচনা, প্রসাদ বিতরণ ও বিশ্বমঙ্গল কামনায় বিনতী প্রার্থনা। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য নারী-পুরুষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান সাকিল, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগঠক ও সঙ্গীত প্রশিক্ষক সুমন দাশ গুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সভাপতি ডা. লিটন শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সাধারণ সম্পাদক ভোমর দাশ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ উত্তর জেলা সভাপতি শ্রীমান দাশ শুভ, শ্রীপাদ ব্রজেশ্বর গোপাল দাস, রথযাত্রা পরিচালক নান্টু দাশ গুপ্ত, রঙ্গময় নিত্যানন্দ দাস, সুদর্শন দাস, শ্রীধাম দাস, মঞ্জুর আলম, হিমাদ্রি পাল ইমন, পাবেল চৌধুরী, অমর কৃষ্ণ দাশ, রূপস দাশ, সাগর দাশ, সাগর দাশ গুপ্ত (বাবু), ধ্রুব ঘোষ, ডা. জনি দাশ, পার্থ দেসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রথযাত্রা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি ফকিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির, সনাতন বিদ্যার্থী সংসদ, জাগো হিন্দু পরিষদ, বাগীশিক রাউজান সংসদ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, শারদাঞ্জলী ফোরাম, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতেই প্রতিবছরের ধারাবাহিকতায় রথযাত্রা অনুষ্ঠিত হয়। সমাগত সকলে ফিরতি রথযাত্রার এই মহিমান্বিত আয়োজনের জন্যে আয়োজনকারীদের আন্তরিক অভিনন্দন জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের রাউজানে বর্ণাঢ্য আয়োজনে ফিরতি রথযাত্রা সুসম্পন্ন

Update Time : ১২:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬