ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি গাছ কাটার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : ১২:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১৫ Time View
Print

নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):
সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং “শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর তীরের সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি” শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আকবর মিয়া ও ইকবাল মিয়া।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তারা দাবি করেন, সংবাদে তাদের নাম জড়িয়ে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
প্রতিবাদলিপিতে বলা হয়, ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, গাছগুলো নদীর তীর থেকে নয়; বরং ব্যক্তিমালিকানাধীন জমি থেকে কাটা হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল গাছগুলো নদীর পাড় থেকে কাটা হয়েছে বলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করেন।
আকবর মিয়া বলেন, “আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত ঘটনার সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী মহল ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা রাজনৈতিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে।”
প্রতিবাদলিপিতে তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের এই প্রতিবাদ যথাযথভাবে প্রকাশেরও অনুরোধ করেন।
এ বিষয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছেন বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবাদকারী:
আকবর মিয়া
সভাপতি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি
শায়েস্তাগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ
ইকবাল মিয়া
পিতা: আজগর মিয়া
গ্রাম: সুদিয়াখলা
তারিখ: ২৬ জুলাই ২০২৬

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সরকারি গাছ কাটার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Update Time : ১২:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬