ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৫ Time View
Print

স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান তাহের:সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া।

পূজা উদযাপন কমিটির পক্ষে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক রনজিৎ সূত্রধর এবং তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক রিংকন কুমার তালুকদার। এ ছাড়া শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নিবাশ চন্দ্র দে এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির সভায় মতামত ব্যক্ত করেন।

এ সময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা আনন্দঘন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Update Time : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬