রানীশংকৈলে আগাম শীতের হাতছানিতে কৃষকরা আলু ও সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন।।
- Update Time : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২৮ Time View

একে আজাদ রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি..আগাম শীতেরহাতছানিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগাম আলু ও শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা।
আগাম শীত মৌসুমে বাজারে সবজি তুলে চড়া দাম ও অধিক মুনাফা অর্জনের আশায় অন্যান্য ফসলের পরিবর্তে তারা আগাম জাতের আলু ও শীতকালীন সবজি আবাদে ঝুঁকছেন এ উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে, যা এখনো অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ইতোমধ্যে ১৩১ হেক্টর জমিতে ফুলকপি এবং ৫১ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। পুরো মাঠজুড়ে এখন জমি প্রস্তুত, বীজ রোপণ, নিবিড় পরিচর্যা ও সেচের ব্যস্ততা।
উপজেলার চোপড়া. কাতিহার. ভরনিয়া,সন্ধ্যারই . হোসেনগাও এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা আগাম আলুর বীজ রোপণে দিনরাত পরিশ্রম করছেন। জমিতে বীজ বপনের পাশাপাশি ফুলকপি ও বাঁধাকপির ক্ষেতেও নিবিড় পরিচর্যা চলছে।
কৃষকেরা জানান, শীতকালীন মৌসুমের শুরুতেই বাজারে আগাম আলু ও সবজি সরবরাহ করতে পারলে ভালো দাম পাওয়া যায়। সাধারণ সময়ের চেয়ে উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও আগাম চাষে লাভের মুখ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এবারো ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পাওয়ার আশা করছেন তারা।
এলাকার কৃষক রহিম. করিম. রফিক বলেন, “আলু ও শীতকালীন সবজি চাষে খরচ আগের চেয়ে বেড়েছে। তবে বাজারে ভালো দাম পাওয়া গেলে সেই খরচ উঠে আসবে বলে আশা করছি। বর্তমানে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ নিয়ে কিছুটা উদ্বেগে থাকতে হচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান জানান, আগাম সবজি চাষে কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় নিয়মিত মাঠ পরিদর্শন এবং সঠিক মাত্রায় সার ও বালাইনাশক ব্যবহারের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রাণীশংকৈলে আগাম আলু ও অন্যান্য শীতকালীন সবজির বাম্পার ফলন হবে। এবংসাধারণ কৃষক লাভবান হবে।

























