👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বিরোধপূর্ণ জমিতে স্প্রে করে প্রায় এক একর ধানের জমি ধ্বংসের অভিযোগ থানায়

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬২ Time View
Print

একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পূর্ববিরোধ ও বিচারাধীন জমিকে কেন্দ্র করে এবার আরো অন্য জমির ধান খেতে ঘাসমারা (জঙ্গলমারা) বিষ প্রয়োগ করে ফসল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে জানিয়ে বিচার ও আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এক কৃষক।
জানা যায়, উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলী নামের এক কৃষকের সাথে ৯ শতক জমি নিয়ে একই এলাকার আপন চাচাতো ভাই আবুল হোসেন চৌখা আতাউর রহমান আঃ হাকিম ও মোঃ আমিনুল ইসলামের সাথে বিরোধ থেকে আদালতে মামলা চলছে। এরই সুত্র ধরে মনতাজ আলী ক্রয় করা মালিকানাধীন ১ একর ১৬ শতক জমিতে থাকা ধান খেতে বিষাক্ত বিষ স্প্রে করে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ মনতাজ আলী।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ সেপ্টেম্বর বিকেলে কৃষক মনতাজ আলী ধান খেত পরিচর্যা করে বাড়ি ফেরেন। পরদিন (৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টায় জমিতে গিয়ে তিনি দেখতে পান, পুরো খেতে রোপণকৃত ধান নষ্ট হয়ে ঝড়ে পড়ছে এবং পাতা শুকিয়ে আসছে। বর্তমানে ধান খেত নষ্ট হয়ে পুড়ো খেতের ধান জ্বলা ভাব ধরে শুকিয়ে গেছে। অভিযোগে দাবি করা হয়, ঘটনাটি রাতের আধারে অভিযুক্ত ব্যক্তিদ্বয় ঘটিয়েছে।।
ঘটনার বিষয়ে স্থানীয় আলতাফুর রহমান, তাসলিম ও মতিউর রহমানসহ কয়েকজন জানান, ফসল ধ্বংসের এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে কৃষক আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযুক্ত আতাউর রহমান চৌখা বলেছেন, তিনি ফসল নষ্ট করেননি। তাদের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় তাকে ফাসাঁনো হচ্ছে।
কৃষক মনতাজ আলী বলেন, ৯ শতক জমি নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু শত্রুতাবশত আমার সমস্ত কষ্টের ফসল বিষ দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানালেন, অভিযোগটি গত মঙ্গলবার রাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে বিরোধপূর্ণ জমিতে স্প্রে করে প্রায় এক একর ধানের জমি ধ্বংসের অভিযোগ থানায়

Update Time : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬