রাণীশংকৈলে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৭ জনকে আটক
- Update Time : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

একে,আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে জুয়ার আসর বসিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৩২ হাজার ২২০
টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন—রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে অলিম হোসেন (৪৭), রংপুরের গংগাচড়া উপজেলার পাইকন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল আউয়াল (৪৮), বাঁশবাড়ী গ্রামের মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হান্নান (৪৫), বগুড়াপাড়া বলিদ্বারা গ্রামের মৃত সাখাওয়াত মোল্লার ছেলে মো. আফছার (৫৫), বলিদ্বারা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে মো. উজ্জ্বল (৬৪) এবং রাণীশংকৈল উপজেলার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আব্দুল জব্বার (৫৫)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জুয়া ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



















