ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে সিরাতুন্নবী উপলক্ষে কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব। অনুষ্ঠানে আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মো. কবির হোসেনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে আরাজাপুর ট্রাস্ট।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে সিরাতুন্নবী উপলক্ষে কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০৯:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬