👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম গুজরা সাধুপাড়ায় দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ২০২৬

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৪৯ Time View
Print

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা সাধুপাড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী সার্বজনীন শ্যামাপূজা-২০২৬ ও দীপাবলি উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিম গুজরা সাধুপাড়া তরুণ সমাজ কল্যাণ সংঘ ও সাধুপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ উদ্যোগে আগামী ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার বিকেল ৪টায় উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মাতৃবরণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি ও উরাভানকে প্রদীপ প্রদর্শন, রাত ৮টায় শ্রীশ্রী শ্যামা মায়ের শুভ অধিবাস এবং রাত ৯টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রী শিমুল শীল ও তাঁর দলের পরিবেশনা। ভক্তিমূলক সংগীতের এ আয়োজনে ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

৮ নভেম্বর রবিবার সকাল ১১টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এতে সংগীত পরিবেশন করবেন শ্রীমান সেন্টু দেবনাথ ও তাঁর দল। দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি এবং রাত ১২টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার্চনা শেষে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদানের কর্মসূচি রয়েছে।

আয়োজকেরা জানান, দেবী শ্যামা বা মা কালীর আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির প্রতিষ্ঠা এবং ভক্তদের মঙ্গল কামনা করা হয়। দীপাবলির আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার দূর করে আলো, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম তাৎপর্য।

দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

আয়োজনে: সাধুপাড়া তরুণ সমাজ কল্যাণ সংঘ ও সাধুপাড়া পূজা উদ্‌যাপন পরিষদ।

উৎসব অঙ্গণ- রাধাকৃষ্ণ মন্দির মাঠ প্রাঙ্গণ, সাধুপাড়া, রঘুনন্দন চৌধুরী হাট, ১১ নং পশ্চিম গুজরা, রাউজান, চট্টগ্রাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পশ্চিম গুজরা সাধুপাড়ায় দুই দিনব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ২০২৬

Update Time : ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬