রাউজানে গাউসিয়া কমিটির আজিমুশান রাহমতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম)পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন এবং মরহুম পীর ভাই-বোনদের ঈছালে সাওয়াব উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ইউনিয়ন পশ্চিম শাখার ব্যবস্থাপনায় আজিমুশান রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বাদে মাগরিব থেকে মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কনফারেন্স উদ্বোধক ছিলেন মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এম এ মালেক সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহি পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জে এ এম ইকবাল হাসান। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি গাজী মাওলানা ফোরকান আলকাদেরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ এসকান্দর হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নজিরীয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন আজিজিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুল আলম হেলালী, সমাজসেবক সাবের সুলতান কাজল, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল মিয়া, আবদুল মন্নান মনি, জাকের হোসেন বাহাদুর, সৈয়দ মোঃ তৌহিদুল আলম, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, একরাম মিয়া, জসিম মেম্বার, মোঃ সৈয়দ মিয়া, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজুদ্দৌলা চৌধুরী। নাতে মোস্তফা (স:) পরিবেশনা করেন শায়ের মাওলানা সৈয়দ মোঃ এহসান কাদের কাদেরী।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন শফি মেম্বার, নাজিম উদ্দিন, মোজাম্মেল হোসেন বাপ্পু,, মাষ্টার আবু সৈয়দ, শওকত চৌধুরী, আবু তৈয়ব কোম্পানি, মঈন উদ্দিন জিলানি, রাশেদ, রবিউল, বাদশা, তারেকসহ সংগঠনের অন্যন্যা সদস্যবৃন্দ। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।





















